• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আ. লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল হাসনাত-সারজিস: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: / ৬৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সবসময় আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, হাসনাত ও সারজিস কোটা সংস্কার আন্দোলন সফল হোক চাইলেও গণঅভ্যুত্থান হোক—তা চাননি। তিনি দাবি করেন, ১৯ জুলাই তারা মন্ত্রীদের সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন, যা তাদের অবস্থানের প্রমাণ। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল জুলাই গণঅভ্যুত্থানে থাকা দুর্বলতা ঢাকার একটি কৌশল।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শক্তিশালী-গণতন্ত্রের-জন্/

রাশেদ খান দাবি করেন, জুলাই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহর নেতিবাচক ভূমিকার উল্লেখ রয়েছে আসিফ মাহমুদের বই-এ। তার ভাষ্য অনুযায়ী, বইটিতে বলা হয়েছে—হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে বঙ্গভবনে যাচ্ছিলেন এবং তখন তাদের নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, “আমরা তাদের বলেছিলাম, যদি তারা গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে না আসে, তাহলে তাদের জাতীয় বেইমান আখ্যা দেওয়া হবে।”

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/এনসিপি-কার্যালয়ে-মার্কি/

এনসিপির অভ্যন্তরে তাদের নিয়ে নানা গুঞ্জন ছিল বলেও দাবি করেন রাশেদ খান। যদিও বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় সেই আলোচনা আর সামনে আসছে না বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বা সারজিস আলমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()