ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের গুপ্ত রাজনীতি করে না বলে দাবি করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। তিনি বলেন, অন্যরা যেখানে ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, সেখানে তাদের দল সবসময় প্রকাশ্য ও স্বচ্ছ রাজনীতি করে আসছে।
শুক্রবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই সমাবেশ আয়োজন করে ইসলামী শ্রমিক আন্দোলন। সমাবেশটি অনুষ্ঠিত হয় রাজধানীর
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর উত্তর গেটে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রবাসীরা-কষ্টে-থাকলে-দে/
ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় প্রকাশ্য রাজনীতি করে এসেছে এবং ইসলামের স্বার্থে প্রয়োজনে ক্ষমতাও ত্যাগ করেছে। তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকরা সব সময় বঞ্চিত ও নির্যাতনের শিকার হচ্ছেন। রাষ্ট্রের উচিত শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। এজন্য তিনি শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় কার্ড চালুর প্রস্তাব দেন। সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সরকারি-চাকরি-ছাড়ার-তিন-বছ/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, গত নির্বাচনে ইসলামের স্বার্থে তারা সমঝোতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে সংসদে পুরোনো রাজনৈতিক বিতর্ক পুনরায় উত্থাপিত হচ্ছে, যা জাতিকে বিভ্রান্ত করছে। তিনি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, তারা শরিয়াহভিত্তিক শাসনের পক্ষে নাকি প্রচলিত শাসন ব্যবস্থার পক্ষে—তা পরিষ্কার করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়াহভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে বলেও তিনি জানান।