• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড সাজা দেওয়ার পর এক আসামি বলেন, ‘আমি সরকারি চাকরি করি, হুকুমের গোলাম’

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড সাজা

জুলাই আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন— এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। রায় ঘোষণার পর আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি নির্দেশ পালন করেছেন এবং নিজেকে ‘হুকুমের গোলাম’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/হরমুজ-প্রণালী-খুললেও-রাজ/

তিনি আদালতে ‘জয় বাংলা’ স্লোগানও দেন বলে জানা যায়। এছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামান জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম নয়ন এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ বিভূতি ভূষণ রায় মাধব।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সন্ত্রাসবিরোধী-আইন-সংশোধ/

বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান (বেল্টু), গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মশিউর রহমান এবং তৎকালীন ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে আরও একাধিক ব্যক্তিকে ১২ বছর, ৫ বছর এবং ৩ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে মোট একাধিক পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাবেক সদস্য এবং রাজনৈতিক সংগঠনের সাবেক নেতাকর্মীরা দণ্ডিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()