
তার আগে গত ৩০ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে ২ লাখ এক হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭১ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৭৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়। এদিকে স্বর্ণের দামের পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের একভরি রূপার দাম ৩২৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩১৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৩৬২ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম ২৫৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতনী একভরি রূপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়।