• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আজ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন /দৈনিক বাংলাদেশ যুগান্তর 

হারুন অর রশিদ হিরো / ৪০ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

       হারুন অর রশিদ হিরো:

আন্তর্জাতিক পরিমন্ডলে দেশনেত্রী হিসেবে সর্বাধিক পরিচিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ কারী এই মহীয়সী নেত্রী ৮০ পেরিয়ে ৮১ তে পদার্পণ করেছেন।

মুসলিম বিশ্বের পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর কোনো দেশে তিনিই দ্বিতীয় মহিলা প্রধান মন্ত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপোষহীনতা, সর্বক্ষেত্রে শালীনতাবোধ, মার্জিত আচরণ, নমনীয়তা, আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী এক মহীয়সী নারী।

আওয়ামিলীগ নেত্রী শেখ হাসিনার যখন দিল্লির সেবাদাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে তখন তিনি বলে ছিলেন – দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই দেশের মাটি – মানুষই আমার সবকিছু। এজন্য বিএনপির নেতৃত্ব দিলেও বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সর্বমহলে সমাদৃত। তিনি হাসলে কোটি মানুষ হাসে ; তাঁর দুখে দেশবাসী কাঁদে। এই নেত্রী হচ্ছেন গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া।

তৎকালীন জনপ্রিয় রাস্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকান্ডের পরে দলের নেতা কর্মীদের অনুরোধে ১৯৮১ সালে খালেদা জিয়া রাজনীতিতে আসেন। দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচ নের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাভোগ ও গৃহবন্দী থাকার পর ৫ আগস্ট ২৪ ছাত্র – জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পরের দিন রাষ্ট্রপতির আদেশে সাজা বাতিল হয় এবং তিনি সম্পূর্ণ মুক্তি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিএনপির অঙ্গসংগঠন গুলো তাঁর সুস্থতা, দীর্ঘায়ু কামনার পাশাপাশি ২০২৪ সালের গনঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()