আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
রবিবার (১০ মে) রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেবেন তারেক রহমান। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ শুরুর আগেই পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মাইলস্টোন-স্কুল-বিমান-দু/
এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন মো. কামরুল আহসান। চিঠিতে পদকপ্রাপ্ত ১০৭ জন সদস্যের নাম, পদবি ও ঠিকানাও সংযুক্ত রয়েছে। এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১১৭ জন এবং তার আগের বছর ২৩০ জন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শিক্ষামন্ত্রীর-ভাষা-ও-আচ/
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে গত বছর সাত দিনের পরিবর্তে তিন দিনে সীমিত পরিসরে পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়েছিল।