• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা কর্ণফুলী গার্ডেন সিটিতে অনুষ্ঠিত/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

মোঃ ইকবাল হোসেন / ৯৯ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

   মোঃ ইকবাল হোসেন:

ঢাকায় ১২ জুলাই (শনিবার) আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। সভায় উদযাপন কমিটির আহবায়ক আল আমিন শাওনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো: শামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন,শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) চেয়ারম্যান ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, স্বদেশ বিচিত্রা’র সম্পাদক কবি অশোক ধর, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী,

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু কে মেডেল পরিয়ে সম্মাননা দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি

দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও দৈনিক গনজাগরণ পত্রিকার সহ সম্পাদক ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোঃ মোশাররফ হোসাইন রাজু,পাক্ষিক বার্তা প্রবাহ এর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মো: কামরুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাঈম এবং পরিচালক হাজী মোসলেম হোসেন সরদার, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলী ফকির, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের বগুড়া জেলা পরিচালক শফিকুল ইসলাম ও কমিটির সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক সাজু, মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক দিলারা পারভীন, ধামরায় আশুলিয়া থানার সভাপতি মোঃ মোশারফ হোসেন, ঢাকা জেলা কমিটির সভাপতি উজ্জ্বল খান সহ ঢাকা জেলার রূপগঞ্জ সোনারগাঁ সহ সকল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবাধিকার ও আইনি সহায়তার ক্ষেত্রে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সংগঠনের চেয়ারম্যান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রসারণ কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক যুবরাজ খান

অনুষ্ঠান শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং এক আনন্দঘন প্রীতি ভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()