আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট মহিউদ্দিন জুয়েল ও নির্বাহী পরিচালক এড: মাসুদ আহমেদ পুনরায় নির্বাচিত হলেন।
বাংলাদেশ যুগান্তর ডেস্ক:
আই ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সমগ্র বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুনরায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার ব্যক্তিত্ব অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল এবং নবনির্বাচিত নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ কে।
সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং মানবতার প্রতি অকৃত্রিম ভালোবাসা সংগঠন কে নতুন দিগন্তে নিয়ে যাবে—এমন প্রত্যাশাই করছি। আইন ও মানবাধিকার রক্ষার সংগ্রামে আপনাদের এই নতুন দায়িত্ব শুধু সংগঠন নয়, দেশের ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ভবিষ্যতে আরও শক্তিশালী, কার্যকর এবং জনবান্ধব সংগঠনে পরিণত হবে।