• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

অবৈধ সম্পদ ও টেন্ডারবাজি অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কাদেরের ‘কথিত পালকপুত্র’ হিরুর অনুসন্ধান

স্টাফ রিপোর্টার: / ২৩ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ মো. আসাদুজ্জামান হিরু

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক মো. নাসরুল্লাহ হোসাইন, আর উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা টিমের অপর সদস্য।

দুদকের বরাত দিয়ে বলা হয়েছে, হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি হিসেবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, ট্যাক্স জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ‘হাজার কোটি টাকার মালিক’ হয়েছেন। হিরুর গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়ায়। তিনি আক্তারুজ্জামানের ছেলে। এছাড়া হিরু প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামের প্রতিষ্ঠানেরও মালিক। দুদক অনুসন্ধান শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংস্থা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()