• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি /দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।[২] তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।[৩] তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন।[৪]

আজ ২৮ জুন ২০২৫ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের শুভ জন্মদিন। এই মহান গুণী ব্যক্তির শুভ জন্ম দিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি।

সাবেক এ ছাএনেতা এক বিবৃতিতে বলেন-জাতীয় সংকটময় মুহূর্তে অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যা তার প্রতি দেশের গণমানুষের আস্থা ও নিরপেক্ষ অবস্থানের প্রমাণ। তার জন্মদিনে আমরা কামনা করি তিনি সুস্থ থাকুন, দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে সব সময় অবিচল থাকুন।

তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি জানান, আমি বিশ্বাস করি নৈতিকতা ও নিরপেক্ষতা ভিত্তিক নেতৃত্বই একটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল শক্তি। ডঃ মুহাম্মদ ইউনূস এই ভূমিকায় দায়িত্ব পালনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি জাতীয় ঐক্য ও গনতান্ত্রিক উত্তরনের ক্ষেত্রে ও তার ভূমিকা স্মরনীয় হয়ে থাকবে। দেশের সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন আয়োজন, সুশাসনের ভিত গড়ে তোলা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা তাতে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সক্রিয় জবাবদিহি মূলক ও দুরদর্শী নেতৃত্ব প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()