• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৯৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সাম্প্রতিক নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার পরিণতি ভালো হবে না।মঙ্গলবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/গণমাধ্যমের-স্বাধীনতা-ফির/

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারধারীই ব্যাংকটির মালিক। ছোট বা বড়—সব শেয়ারধারীরই প্রতিষ্ঠানের ওপর অধিকার রয়েছে। তিনি দাবি করেন, একটি সমৃদ্ধ ব্যাংকের বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে গ্রাহকরা তা মেনে নেবেন না। তিনি আরও বলেন, প্রয়োজন হলে একজন গ্রাহক হিসেবে তিনিও রাজপথে নামতে প্রস্তুত আছেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও সাধারণ মানুষ এখনো নানা সমস্যার মধ্যে রয়েছে। তিনি শিশু নির্যাতন, হত্যা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আমি-মানুষের-খেদমতে-নিজেক/

সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের চেতনা, গণভোট ও রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন।

ব্যাংক খাতের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান দাবি করেন, কয়েকটি ব্যাংকের গ্রাহক এখনো তাদের অর্থ উত্তোলনে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ব্যাংক একীভূতকরণের পরও ভোগান্তি কমেনি বলেও মন্তব্য করেন তিনি। সিলেট মহানগর জামায়াত আয়োজিত এ সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()