• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের স্বাধীনতায় আঘাত: জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক: / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত এবং সরকারের সঙ্গে জনগণের বিশ্বাসভঙ্গ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে জামায়াতের কর্মপরিষদ সদস্য শিশির মোহাম্মদ মনির বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলা হলেও সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির পরিপন্থী। তার মতে, এটি আদালত অবমাননার শামিল এবং বিচার বিভাগের স্বতন্ত্রতা ক্ষুণ্ণ করেছে। তিনি অভিযোগ করেন, বিচারক নিয়োগ, বদলি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে থাকলে নিম্ন আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। এতে বিচার ব্যবস্থায় নির্বাহী হস্তক্ষেপ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শপথের-সুযোগ-চেয়ে-আপিল-বিভ/

শিশির মোহাম্মদ মনির আরও বলেন, অতীতে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ফলে বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/হজের-উদ্দেশ্যে-ঢাকা-ছাড়ল/

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা। জামায়াতের দাবি, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()