জাতীয় কনভেনশনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া বিভাগ। সংবাদ সম্মেলনে দলটির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সরকারি-চাকরি-ছাড়ার-তিন-বছ/
ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ। এছাড়াও উপস্থিত থাকবেন সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আমরা-কোনো-গুপ্ত-রাজনীতি-ক/
দলের আসন্ন জাতীয় কনভেনশন উপলক্ষে সাংগঠনিক দিকনির্দেশনা, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই এই সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই সংবাদ সম্মেলন দলটির ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।