• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মালয়েশিয়ায় ধর্মপ্রচারকের বিরুদ্ধে যৌন হয়রানি মামলা

নিজস্ব প্রতিবেদক: / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ার জনপ্রিয় ধর্মপ্রচারক এবিট ইরাওয়ান লিউ ১১টি যৌন হয়রানির অভিযোগে আত্মপক্ষ সমর্থনের মুখে পড়েছেন। দেশটির আদালত মনে করেছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তেনোম ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানি হয়। ম্যাজিস্ট্রেট নুর আশরাফ জোলহানি বলেন, সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তি পর্যালোচনায় দেখা গেছে, প্রসিকিউশন পক্ষ একটি শক্তিশালী প্রাথমিক মামলা উপস্থাপন করতে সক্ষম হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের মার্চ থেকে জুনের মধ্যে এক নারীর কাছে হোয়াটসঅ্যাপে অশালীন ছবি ও বার্তা পাঠিয়ে শ্লীলতাহানির অভিযোগ আনা হয় এবিট ইরাওয়ান লিউয়ের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা করা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/পহেলা-বৈশাখ-উদযাপনে-প্রব/

২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মামলায় রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তাদের মামলা শেষ করে। আদালত আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ নির্ধারণ করেছে। ওই সময় অভিযুক্ত নিজের পক্ষ থেকে সাক্ষ্য দেবেন এবং ৭ থেকে ১০ জন সাক্ষী উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী রাম সিং।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ফ্রাঙ্কফুর্টে-প্রবাসী-বা/

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত থেকে প্রমাণ উপস্থাপন করেন। অন্যদিকে অভিযুক্তের পক্ষের আইনজীবীরাও মামলাটি দ্রুত নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন। রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে চলা এই মামলার দ্রুত নিষ্পত্তি চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()