কবি – শাহনাজ পারুল
আমার সোনার বাংলা,
আজ মাতৃত্বের রক্তে ভেজা তোমার মাটি,
তোমার মানচিত্র জুড়ে নিঃশব্দ আর্তনাদ—
সবুজ বুকে আজ লাল দাগের ছাপ।
এই লাল আজ আর পতাকার গর্ব নয়,
এ যেন জ্বলন্ত, অমোচনীয় ক্ষত—
মায়ের মতো এই ভূমি আজ
লজ্জায় নত মাথা,
আজ কোথায় মানবতা?
আজ কোথায় বিবেক?
চারপাশ কেন এত নীরব—
চোখগুলো কেন বদ্ধ, অন্ধ একেক?
দুটি প্রাণ ঝরে গেল—
কাঁপল না কারো হৃদয়,
বাতাসেও আজ ভেসে আসে
শোকের ভারী, নীরব অশ্রু
হে আমার লজ্জিত বাংলা,
লজ্জা কি আজ শুধুই শব্দ?
নাকি মা আর শিশুর
অন্তহীন আর্তচিৎকার
আমার বাংলা, জেগে ওঠো—
না হয় এই লাল দাগ একদিন
ঢেকে দেবে তোমার সবুজ রং
আমার সোনার বাংলা
মানতে খুব কষ্ট হয়—
তোমার বুকের মানুষগুলো
এতো নিষ্ঠুর, এতো নির্দয়!
একটি অনাগত সকাল,
এক টুকরো স্বপ্ন,
একটি ছোট্ট হৃদয়ের স্পন্দন
পৃথিবী দেখার আগেই থেমে দিল
হে আমার লজ্জিত বাংলা
যেখানে মাতৃত্ব ও নিরাপদ নয়,
সেখানে কিসের সভ্যতা?
কিসের মানবতার পরিচয়?
আজ মা, এবং মাতৃত্ব, চলে যাওয়া
তার লজ্জা, তার যন্ত্রণা—
আজ তা আমাদের সবার,
সম্মিলিত ব্যথা।
হে আমার সোনার বাংলা
তোমার এমন লজ্জিত রূপ—
আমরা কোনোদিন চাইনি।