ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে সফলতা পাওয়ার পর এবার সারা দেশের সিঙ্গেল স্ক্রিন দখলে নিতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। আগামী ২৪ এপ্রিল থেকে দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। দম চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শুরু থেকেই পরিকল্পনা ছিল ধাপে ধাপে মুক্তির। পাইরেসির ঝুঁকি এড়াতে প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। পরবর্তীতে দর্শকদের আগ্রহ বাড়ার পর এবার সিঙ্গেল স্ক্রিনে বড় পরিসরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অভিনেত্রী-বন্যা-মির্জা-এ/
এসভিএফ আলফা-আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা দেশের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে। দীর্ঘদিন অপেক্ষায় থাকা দর্শকরা এবার সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দেখতে পারবেন। পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের সাহস ও বিজয়ের গল্প। দর্শকদের ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করছে আরও।