• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

প্রাইভেট কার ভাড়া করে ভাড়া পরিশোধ না করে উল্টো জীবন নাশের হুমকি 

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

  মোঃ শরিফুল ইসলাম আকন :

সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগর গ্রামে প্রাইভেট কার ভাড়া করে সারাদিন বসিয়ে ভাড়া না দিয়ে মারধোর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ সিদ্দিক(৩০),শৈশব (২৪) এর বিরুদ্ধে জানা যায় সম্পর্কে তারা দুইজন আপন ভাই,এ বিষয় কে কেন্দ্র করে শেখরনগর তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ জসিম শেখ (৪০) এ নিয়ে এলাকায় অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে।

সরজমিনে গেলে সাংবাদিকদের কাছে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, গত ১১/০৪/২০২৬ সকাল আনুমানিক ৯:৩০ মিনিটের সময়ে মোঃ জসিম শেখের ফোনে একটি ফোন আসে ফোনে বলা হয় ঢাকা সায়দাবাদ যাওয়ার জন্য সে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে রেডি থাকে। গাড়িটি ভাড়া করেন মোঃ সিদ্দিক ও শৈশবের ভাড়াটিয়ারা পরবর্তীতে তাদের কু-পরামর্শে আমার গাড়ি না নিয়ে অন্য গাড়ি নিয়ে চলে যায় তাদের ভাড়াটিয়ারা আমাকে ভালো মন্দ কিছু না জানিয়ে।

ভুক্তভোগী আরো বলেন, আমি তাদের ভাড়াটিয়াকে ফোন দিয়ে সারাদিন আমাকে বসিয়ে রাখার কারণ জিজ্ঞাসা করলে তাদের ভাড়াটিয়া বলেন তিনি আমার ক্ষতিপূরণ দিবেন এই মর্মে তাদের বাসার সামনে যেতে বলেন আমি নিরুপায় হইয়া গত ১১/০৪/২০২৬ রাত আনুমানিক ৮:০০ ঘটিকায়

ভাড়াটিয়া কথা মতে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন দক্ষিন রাজানগর ভাড়াটিয়ার বাড়ীর সামনে গেলে মোঃ সিদ্দিক ও শৈশব অকথ্য ভাষায় বিনা কারনে আমাকে

গালিগালাজ ও বকাঝকা করেন। আমি কিছু বুঝে ওঠার আগেই, শৈশব তার নিজ বাসা হতে এস.এস এর পাইপ এনে আমাকে এলোপাতাড়ি পিটাতে শুরু করেন।পরক্ষণে দেখতে পাই তার বড় ভাই মোঃ সিদ্দিক আমাকে লাথি,কিলঘুষি,চর,থাপ্পর মারিয়া শরিরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

উক্ত বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের

জ্ঞাতসারে ঐ দিন রাতে সালিশ-মিমাংশা করে দেয়। উক্ত ঘটনাকে কেন্দ্রে করে মোঃ সিদ্দিক ও শৈশব আমাকে জানায় তাহারা সালিশ-মিমাংশা মানে না আমাকে আবার যেখানে পাবে সেখানে মারপিট করিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছেন।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, বলেন আমি অভিযোগের বিষয়ে অবগত আছি একজন আয়ু নিযুক্ত করা আছে তার তদন্ত চলমান রয়েছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()