• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পহেলা বৈশাখ উদযাপনে প্রবাসে প্রাণের ঢেউ

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। রাযাক সিটি রেসিডেন্সেস অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও বর্ণিল সাংস্কৃতিক মিলনমেলা।

অনুষ্ঠানটির আয়োজক ও উপস্থাপক ছিলেন আফরিন এন টপি। আর ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সুমাইয়া আখতার। বাংলাদেশি স্টুডেন্ট গ্রুপ মালয়েশিয়া (BAGM)-এর সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় এই আয়োজন। উৎসবে অংশ নেন শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা—সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী পোশাকে বৈশাখী আবহ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নেপালে-বাংলাদেশ-দূতাবাসে/

অনুষ্ঠানস্থল জুড়ে ছিল আকর্ষণীয় সাজসজ্জা ও মনোরম ফটো কর্নার। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে নতুন বছরকে বরণ করেন অংশগ্রহণকারীরা। বিশেষ আকর্ষণ হিসেবে পুরো আয়োজনটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত হয় ‘জিভেন্টো ডট অ্যাপ’-এর মাধ্যমে। সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর তথ্য প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিবন্ধন, ব্যবস্থাপনা ও সমন্বয়ের কাজ সম্পন্ন করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ফ্রাঙ্কফুর্টে-প্রবাসী-বা/

এই উদ্ভাবনী উদ্যোগের ফলে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও সুসংগঠিত ও কার্যকর—যা প্রযুক্তি ও সংস্কৃতির এক অনন্য সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা। অংশগ্রহণকারীদের প্রত্যাশা—এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনাই ছিল সবার কণ্ঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()