বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে।আজ বুধবার ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা এবং গঙ্গার পানি চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/২৬-মে-হজ-২৭-মে-ঈদুল-আজহার-সম/
এছাড়া সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা সহজীকরণ এবং বিভিন্ন রাজনৈতিক ও আইনি ইস্যুও আলোচনায় আসতে পারে। বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একই সফরে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং পেট্রোলিয়ামমন্ত্রী হারদ্বীপ সিং পুরি-র সঙ্গেও আলাদা বৈঠক করবেন খলিলুর রহমান।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকাসহ-দেশের-বিভিন্ন-এলা/
এটি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর, যা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সফর শেষে খলিলুর রহমান মরিশাসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন, যেখানে একই ফ্লাইটে তার সঙ্গে ভ্রমণ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও।