• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ধানের শীষ প্রার্থীর নির্বাচন করে বেকায়দায় গজারিয়ার তরুণ ব্যবসায়ী মহিউদ্দিন মোল্লা 

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ – ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের হয়ে নির্বাচন করে অনেকটা বেকায়দায় পরে গেছে গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের তরুণ ব্যবসায়ী মো: মহিউদ্দিন মোল্লা । গজারিয়া প্রতিদিন নামক একটি ফেক আইডি হতে প্রতিনিয়ত যাচ্ছে তাচেছ লেখে হচেছ এই তরুণ উদ্যোক্তা মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে । শুধু এই তরুণ ব্যবসায়ীকে নিয়েই নয়, গজারিয়ার অনেক সনামধন্য ব্যক্তির বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে এই ফেইক আইডি হতে। তবে এই ফেইক আইডির বিরুদ্ধে বিভিন্ন শোশাল মিডিয়ার মাধ্যমে জোরালো প্রতিবাদও জানাচ্ছে স্থানীয়রা৷ স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এই ফেইক আইডির মালিককে খুঁজে গ্রেফতারের দাবি জানাচ্ছে স্থানীয় সচেতন মহল। পাশাপাশি নবনির্বাচিত এমপি কামরুজ্জামান রতনের সুদৃষ্টিও কামনা করেছে স্থানীয়রা৷।

স্থানীয় সুত্রে জানা সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর হয়ে মাঠে নেমেছিল অত্র উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির ও আওয়ামীলীগের অধিকাংশ প্রভাবশালী নেতারা৷ এই রথী মহারথীদের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর হয়ে মাঠে নামেন এই তরুণ ব্যবসায়ী মহিউদ্দিন মোল্লা । এমনকি মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে গুয়াগাছিয়া ইউনিয়ন থেকে ভুমিধবস বিজয় পায় ধানের শীষ প্রার্থী কামরুজ্জামান রতন । এরপরই শুরু হয় বিভিন্ন ফেইক আইডি হতে মহিউদ্দিন মোল্লার বিরুদ্বে একের পর অপপ্রচার৷ ট্যাগ দেয়া হয় আওয়ামিলীগ নেতা হিসেবে৷ যদিও এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছে গজারিয়ার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন । সেই সুবাদে দলমত নির্বিশেষে গজারিয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীর পক্ষে জোরালো ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। এমনকি গজারিয়া উপজেলা হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে পঁচিশ হাজারেরও অধিক ভোট বেশী পায় ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন । এদিকে নির্বাচনের শুরুতে গুয়াগাছিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর অবস্থা অনেকটা নড়েবরে ছিল কিন্তু মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে শেষ পর্যন্ত হিসাব ঘুরে দাড়ায়৷ আশানুরুপ ফল পায় বৃহত্তর গুয়াগাছিয়া ইউনিয়নে৷ এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিউদ্দিন মোল্লা সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় উঠে এসেছে, এমনকি তিনি শক্তিশালী প্রার্থীও। তাই তাকে নিয়ে শোশাল মিডিয়ায় একের পর এক নোংরামী করে যাচ্ছে , এমনটাই ধারণা করছে স্থানীয়রা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()