• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ছাত্রনেতা থেকে প্রতিমন্ত্রী হলেন সুলতান সালাউদ্দিন টুকু

স্টাফ রিপোর্টার: / ৮৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
ছাত্রনেতা থেকে প্রতিমন্ত্রী হলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক।

সুলতান সালাউদ্দিন মন্ত্রিসভায় স্থান পাওয়ায় শুধু তার সমর্থক নয়, টাঙ্গাইল সদরবাসী আনন্দিত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সুলতান সালাউদ্দিনের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার সমর্থকেরা আনন্দমিছিল বের করেন। তারা শহরের শহীদ মিনার থেকে মিছিল নিয়ে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত এমপি এবার মন্ত্রিসভায় স্থান পেলেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ডা-রফিককে-দেখতে-হাসপাতাল/

শহরের আকুর–টাকুরপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর থেকে টাঙ্গাইল সদরের মানুষ মন্ত্রী না পেয়ে আশাহত হয়েছেন। এবার তাদের সেই আশা পূরণ হলো। সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বপালন করছেন।  এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন টুকু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()