• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো জাতীয় নাগরিক পার্টি

স্টাফ রিপোর্টার: / ৪২ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো জাতীয় নাগরিক পার্টি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপির এ সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এই মহতী কাজে অংশগ্রহণের জন্য এনসিপিকে ধন্যবাদ।’ তিনি বলেন, ‘এই দলিল যেন, নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে। তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সবার সামনের দিনগুলোতে শুভ হোক।’

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মঙ্গলবার-তিন-দফায়-শপথ-নতু/

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার শপথগ্রহণ করবেন। আমরা একইসঙ্গে দুটো শপথগ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছেন, আমরা তা বাস্তবায়ন করব।’ তিনি আরও বলেন, ‘জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।’ নাহিদ ইসলাম আরও বলেন, নোট অব ডিসেন্ট বাদ রেখে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি। আইনি ভিত্তি না থাকায় এতদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়নি। এছাড়া নোট অব ডিসেন্টের শর্তেই এনসপি স্বাক্ষর করেছে বলে জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়াতে আমরা সাক্ষর করেছি। শর্ত সাপেক্ষে, নোট অব ডিসেন্টের শর্ত রেখেই সাক্ষর করেছি। দাবি রেখেছি যে, ব্যত্যয় ব্যতিরেকে সংবিধান সংস্কার পরিষদ শপথ গ্রহণ করবেন, এরপর সংসদরা শপথ গ্রহণ করবেন।’ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সনদের বিকল্প নেই বলেও জানান এনসিপি নেতারা। এনসিপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()