
নাহিদ ইসলাম বলেন, আপনাদের অসীম ভালোবাসা, আস্থা ও অক্লান্ত সমর্থনের জন্য আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি বলেন, ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম এবং মা-বোনদের ঘরে ঘরে প্রচারণা ও ছাত্র-যুবদের ভোটকেন্দ্র পাহারা, সবমিলিয়েই এই বিজয় সম্ভব হয়েছে। ঢাকা-১১ এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়, আমরা চাই ন্যায়ভিত্তিক ও নিরাপদ ঢাকা-১১।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/২৩তম-রাষ্ট্রপতি-হচ্ছেন-ম/