• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাতীয় পার্টির একাংশ বিএনপির জয়ে অভিনন্দন জানালেন

স্টাফ রিপোর্টার: / ৫৩ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
জাতীয় পার্টির একাংশ বিএনপির জয়ে অভিনন্দন জানালেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টির একাংশ। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার যৌথভাবে এ অভিনন্দন জানান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, বিএনপি তথা তারেক রহমানের এই বিজয় দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের প্রতীক। তারা আশা প্রকাশ করেছেন যে, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিপুল-ভোটে-হারলেন-ব্যারি/

জাতীয় পার্টির একাংশের নেতারা আরো বলেছেন, বিএনপি সরকারের নেতৃত্বে দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে। যেখানে সব দলমতের মানুষ নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে দেশের সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()