• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পটুয়াখালীতে নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার: / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
পটুয়াখালীতে নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে প্রচারণার শেষ দিনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনে অবস্থিত।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক-নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন নুরুল হক নুরের সমর্থকরা। হাসান মামুনের সমর্থকদের দাবি, এ ঘটনা মামুনের সমর্থকরা নিজেরাই ঘটিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানদার হারুন হাওলাদারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হুমকির সময় যারা উপস্থিত ছিলেন, তাদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নুরের সমর্থকরা।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নির্বাচনের-পরের-দিনের-সম/

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এ জঘন্য ও ন্যক্কারজনক হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য চরম হুমকি। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, ‘ওখানে আমাদের অফিসার গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()