• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাতিসংঘে শান্তি বিনির্মাণে আবারও নেতৃত্বের আসনে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: / ৪৩ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
জাতিসংঘে শান্তি বিনির্মাণে আবারও নেতৃত্বের আসনে বাংলাদেশ

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ভাইস–চেয়ার নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ব্যুরো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এই দায়িত্ব পায়। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় সদস্যরা সর্বসম্মতভাবে মরক্কো–কে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। একই সঙ্গে জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া এবং বাংলাদেশ ভাইস–চেয়ার নির্বাচিত হয়।

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত–আক্রান্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করে। কমিশনটি ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যাদের নির্বাচন করা হয় সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থার প্রধান সৈন্য ও আর্থিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে। বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করেছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সৌদি-বাংলাদেশ-রুটে-প্রবা/

এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ২০তম পিবিসি অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস–চেয়ারের দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই দায়িত্বের জন্য কমিশনের সদস্যদের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()