• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষ থেকে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করল এনসিপি।

তিনি বলেন, ‘আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি বক্তব্য। প্রথমটি হলো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। অন্যটি হলো ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা। এনসিপির আহ্বায়ক আরো বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা শুরু করলাম। সারা দেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন।’

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিলেটের-জনসভায়-প্রতিপক্ষ/

১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় জোটের বিকল্প নেই।’ এসময় নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’ স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()