• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর

স্টাফ রিপোর্টার: / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর

চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট জেলা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে। পত্রে জানানো হয়, সফরসূচি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।

সফরসূচি অনুযায়ী—

১১ জানুয়ারি ঢাকা থেকে সফর শুরু করে ১২ ও ১৩ জানুয়ারি বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও হয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। ১৩ জানুয়ারি তিনি পঞ্চগড় (দুপুর ১টা ৩০), নীলফামারী (বিকাল ৪টা) ও লালমনিরহাটে (সন্ধ্যা ৭টা) কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। পরে রংপুরে রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাতীয়-নাগরিক-পার্টি-ছেড/

কর্মসূচির অংশ হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন  বুধবার (৭ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()