• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাতীয় নাগরিক পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক

স্টাফ রিপোর্টার: / ৩৫ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক

বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা মীর আরশাদুল হক। আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

দুপুর ২টায় গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। আজ দুপুরে বিএনপিতে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মীর আরশাদুল হক।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বরিশালে-হাতপাখার-চাইতে-দ/

গত ২৫ ডিসেম্বর ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মীর আরশাদুল হক। তিনি এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও দলটির পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে দলটির মনোনয়নও পেয়েছিলেন। ওইদিন ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন মীর আরশাদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()