• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

যৌন হয়রানির অভিযোগে রাবির আইন বিভাগের শিক্ষক স্থায়ীভাবে বরখাস্ত

স্টাফ রিপোর্টার: / ৬৭ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
রাবির আইন বিভাগের শিক্ষক স্থায়ীভাবে বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ড. সাদিকুল ইসলাম সাগর নামে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষক ড. সাদিকুল ইসলাম সাগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। বুধবার এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. রেজাউল করিম (২)।

এ বিষয়ে ড. রেজাউল করিম বলেন, যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়। কমিটি অভিযোগের সত্যতা পেলে ওই শিক্ষকের বহিষ্কারের সুপারিশ করে। এ সুপারিশের ভিত্তিতে ’৭৩-এর এক্টের ৫৫ (৩) ধারা অনুসারে আরেকটি তদন্ত কমিটি হয়। এ কমিটির সুপারিশের প্রেক্ষিতে অভিযুক্তকে স্থায়ী বরখাস্ত করেছে সিন্ডিকেট।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/যান্ত্রিক-ত্রুটিতে-স্থগি/

এর আগে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সাদিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে। এ ঘটনায় কয়েকদফায় আন্দোলন করেন আইন বিভাগে শিক্ষার্থীরা। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠিত হয়। এতে অভিযোগের সত্যতা মেলে। ফলে সেই বছরই ১ অক্টোবর তাকে একাডেমিক ও প্রশামনিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()