• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্টাফ রিপোর্টার: / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এসময়ে দেশজুড়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।

রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি বিএনপি নিজস্বভাবে দলীয় শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে সাত দিনের জন্য কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নতুন-রাজনৈতিক-জোট-জাতীয়/

এরই মধ্যে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। দল-মত নির্বিশেষে বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()