• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে বিএনপি ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
বিএনপি ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

শহীদ বুদ্ধিজীবী পালন ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ‘অর্ধশতাব্দি পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি’ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসটি উপলক্ষে সকাল ৯টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবে।

এছাড়া, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ করবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে ছাত্রদল সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবে।

এদিন দুপুর ২টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুরানা পল্টন, দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন সারাদেশে সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন এবং কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()