• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঢাবির চারুকলা ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
চারুকলা ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ফলের নথি হস্তান্তরের পর তা প্রকাশ করা হয়। এ বছর মোট ১৩০টি আসনের বিপরীতে ছয় হাজার ৫২১ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নেন পাঁচ হাজার ৩৫২ জন প্রার্থী।

তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন। সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে ১১.২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪৫ জন ছেলে শিক্ষার্থী এবং ৪৫৭ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন বিষয়ে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হয়।

পরীক্ষার ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। পাশাপাশি টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে DU FRT লিখে ১৬৩২১ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()