• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সেরা সাংবাদিক ও মানবাধিকার কর্মীর স্বীকৃতি স্বরূপ “ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড-২০২৫” পেলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইদুল হক

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

­নিজস্ব প্রতিবেদক:
ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনায় এবং পরশমণি ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে রাজধানীর উত্তরায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে “উদ্যোক্তা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন, গবেষণা, শিক্ষা ও সামাজিক নেতৃত্বে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গবেষণা ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। তিনি সুশাসন, নৈতিকতা এবং উদ্যোক্তা উদ্যোগের আইনি কাঠামো নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন—
■ প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
■ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, মেট্রোরেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার
■ এস এম জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল

এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন লে. কর্নেল মো. আলমগীর হোসেন (অব.) এবং লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও গবেষক মোহাম্মদ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সাবেক উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আসিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন” এর মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু।
অনুষ্ঠানে শিক্ষা, শিল্প, চিকিৎসা ও নারী উদ্যোক্তাদের ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২৫ এবং ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা উদ্যোক্তার সম্মাননা এবং মুহাম্মদ হেলাল উদ্দিনকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়।

প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সেরা উদ্যোক্তা ও গুণীজন সম্মাননা পুরস্কার “ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২৫” প্রাপ্ত কবি ,সাহিত্যিক, শিক্ষক,সাংবাদিক ,চিকিৎসক ও ব্যবসায়ী সহ পুরস্কারপ্রাপ্তদের একাংশ

প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড.মো.আবু তারিক এর নিকট হতে সেরা সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে গুণীজন সম্মাননা পুরস্কার “ভিন্নমাত্রা এওয়ার্ড২০২৫” গ্রহণ করেন দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোঃ সাইদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()