• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আমিরাতের জন্য নির্মিত তিন ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করল বাংলাদেশি শিপইয়ার্ড

স্টাফ রিপোর্টার: / ৮৫ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
তিন ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করল বাংলাদেশি শিপইয়ার্ড

সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করছে চট্টগ্রামভিত্তিক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কর্মকর্তাদের কাছে মায়া, এমি এবং মুনা নামের জাহাজ তিনটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহমৌদি এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে হয় এ অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, ২০২৩ সালে ওয়েস্টার্ন মেরিন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে ৮টি জাহাজ নির্মাণের চুক্তি করে।

যার মধ্যে রয়েছে- ২টি টাগবোট, ৪টি ল্যান্ডিং ক্রাফট এবং ২টি ট্যাংকার। চুক্তির আওতায় ১টি ল্যান্ডিং ক্রাফট এবং ২টি টাগবোটসহ মোট ৩টি জাহাজ আগেই রপ্তানি করা হয়েছিল। সর্বশেষ ৩টি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করা হয়েছে। বাকি ২টি জাহাজ নির্মাণ শেষ হলে আগামী বছর হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()