• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: / ৩৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। শুক্রবার (১৪ নভেম্বর)  রাত সোয়া ৯টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তারিখ জানান। উপাচার্য বলেন, ‘২৮ বছর পর শাকসু নির্বাচন হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে সব পক্ষকে নিয়ে নির্বাচন আয়োজন করতে চাই। কোনো অবস্থাতেই মারামারি বরদাশত করা হবে না।’ তিনি আরও জানান, নির্বাচনের রোডম্যাপ নির্বাচন কমিশনই প্রকাশ করবে।

সংবাদ সম্মেলনে সহ–উপাচার্য মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, প্রক্টর মোখলেসুর রহমান ও প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস উপস্থিত ছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই উপাচার্যের কার্যালয়ের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, শাকসু নির্বাচন ৯ বা ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে। শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে প্রশাসনিক ভবনের ফটক অবরোধ করে অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘প্রশাসন প্রহসন করে শিক্ষার্থীদের প্রস্তাবিত তারিখের বাইরে নির্বাচন ঘোষণা করেছে। আমরা এই তারিখ মানি না। আন্দোলন চলবে।’ রাত ১০টা পর্যন্ত উপাচার্য, সহ–উপাচার্য ও নির্বাচন কমিশনের সদস্যরা প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()