• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শেখ হাসিনা যেমন আইন মানেননি, এখন কিছু দলও মানছে না: আমীর খসরু

স্টাফ রিপোর্টার: / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন- শেখ হাসিনা আইন, সংবিধান মানত না, এখন কোনো কোনো রাজনৈতিক দলও তা মানতে চায় না। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ অভিযোগ করেন।

আমীর খসরু বলেন, ‘যাদের বলার কথা নয়, তারাও কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো। এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নাই। যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারা সেই কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে। শেখ হাসিনা সংবিধান, আইন মানত না। এখনও কোনো কোনো রাজনৈতিক দল সংবিধান, আইন মানতে চায় না।’

তিনি বলেন, ‘কেউ কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করবেন না। যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতি হল গণতন্ত্র আমাদের পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশকে মুক্ত করতে সবাইকে বাঁচতে হবে। হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাঁচিয়ে আনতে হবে।’ বিএনপি ক্ষমতায় এলে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের ইকোনমি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()