• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ফিলিপাইনে সুপার টাইফুন ‘ফাং-ওং’-এর তাণ্ডব, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: / ২৫ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
সুপার টাইফুন ‘ফাং-ওং’-এর তাণ্ডব

ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতের রেশ কাটতে না কাটতেই ফিলিপাইনের মধ্য ও পূর্বাঞ্চলে রোববার (৯ নভেম্বর) আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এটি আঘাত হানার পর ইতোমধ্যেই কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে, দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে বিকল হয়ে পড়া বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সুপার টাইফুনের প্রভাবে আজ রাতের প্রথম দিকে অরোরা প্রদেশে ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটি থেকে দশ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে ইতোমধ্যেই লুজনের অনেক অংশে ফাং-ওং-এর তাণ্ডব শুরু হয়েছে। এর ফলে ব্যাপক বৃষ্টিপাত দেখা দিয়েছে।

উত্তর লুজন ছাড়াও অঞ্চলটির আরও অনেক এলাকায় সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রাজধানী ম্যানিলার বাইকল আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্যাংলিসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, ক্যাটানডুয়ানেস শহরে একজন ডুবে মারা গেছেন এবং ক্যাটবালোগানে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত ‘ফুং-ওং’ এই বছর ২১তম ঝড়। দেশটিতে সাধারণত বছরে প্রায় ২০টি ঝড় আঘাত হানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()