
ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতের রেশ কাটতে না কাটতেই ফিলিপাইনের মধ্য ও পূর্বাঞ্চলে রোববার (৯ নভেম্বর) আঘাত হেনেছে সুপার টাইফুন 'ফাং-ওং'। এটি আঘাত হানার পর ইতোমধ্যেই কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে, দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে বিকল হয়ে পড়া বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সুপার টাইফুনের প্রভাবে আজ রাতের প্রথম দিকে অরোরা প্রদেশে ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটি থেকে দশ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে ইতোমধ্যেই লুজনের অনেক অংশে ফাং-ওং-এর তাণ্ডব শুরু হয়েছে। এর ফলে ব্যাপক বৃষ্টিপাত দেখা দিয়েছে।
উত্তর লুজন ছাড়াও অঞ্চলটির আরও অনেক এলাকায় সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রাজধানী ম্যানিলার বাইকল আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্যাংলিসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, ক্যাটানডুয়ানেস শহরে একজন ডুবে মারা গেছেন এবং ক্যাটবালোগানে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে 'উওয়ান' নামে পরিচিত 'ফুং-ওং' এই বছর ২১তম ঝড়। দেশটিতে সাধারণত বছরে প্রায় ২০টি ঝড় আঘাত হানে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.