• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

চীনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার: / ৩৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে চীনের গুয়াংজু শহরের স্থানীয় এক হোটেলে বৃহত্তর চীন শাখা বিএনপির নেতাকর্মী ও অর্ধশত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রদল নেতা ও চীন বিএনপি নেতা আসিফ হক রুপুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন। সভায় বক্তব্য রাখেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, রাবি ছাত্রদল শহীদ জিয়াউর রহমান হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চীন বিএনপি নেতা এসএম আল-আমিন, হাসমত আলী মৃধা, এস এ শাহীন মল্লিক, সালাউদ্দিন রিক্তা প্রমূখ।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষের কাছেই যুদ্ধ শুরুর সময় থেকেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এরই প্রমাণ ৭ নভেম্বরের দেশপ্রেমিক সেনা, জনতার বিপ্লবের মাধ্যমে। জিয়াউর রহমান একটা স্বনির্ভর বাংলাদেশের রূপকার। বক্তারা জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করতে অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()