• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

নির্বাচনপূর্ব রাজনৈতিক তৎপরতা: দিনভর নানা কর্মসূচিতে সরব ঢাকা

স্টাফ রিপোর্টার: / ৩৩ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
দিনভর নানা কর্মসূচিতে সরব ঢাকা

আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজধানীতে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকছে সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) সরকারি ছুটির দিন ঐতিহাসিক জুলাই সনদ সাক্ষরসহ জামায়াত, এনসিপি বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে সকাল ১০ টায় বাংলামোটরের নেভি কলোনিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ করবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ অনান্য নেতারা।

সকাল সাড়ে ১১ টায় রাজধানীর ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকরদের ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। অন্যদিকে দুপুর আড়াইটায় মিরপুর ১০ এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে জামায়াতের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া বিকেলে চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সরকারের উচ্চ পর্দস্থ কর্মকর্তারা থাকবেন। মানিক মিয়া এভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()