• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ১৬ অক্টোবর পর্যন্ত

স্টাফ রিপোর্টার: / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় কোটা অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছু ব্যক্তিদের নিবন্ধন সম্পন্ন করে তাদের হজযাত্রা নিশ্চিত করার জন্য হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংক ও অন্যান্য পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১২ অক্টোবর। তবে আগ্রহীদের সুবিধা বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ধর্ম মন্ত্রণালয়।

২০২৬ সালের হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের সময়সীমা শেষ হয় গত ১২ অক্টোবর। তবে নির্ধারিত সময় শেষ হলেও সৌদি সরকারের অনুমোদিত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পূর্ণ হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, এ পর্যন্ত ৫১ হাজার ২০৪ হজযাত্রী নিবন্ধন করেছেন। অর্থাৎ এখনো ৭৫ হাজারের বেশি আসন খালি রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম সাড়া পাওয়া মৌসুমগুলোর একটি। নিবন্ধনকারীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৫০০ জন। সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে ১৫ হাজার জনের কোটা নির্ধারণ করা হলেও, এখন পর্যন্ত তারও এক-চতুর্থাংশ পূরণ হয়নি।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চলমান অর্থনৈতিক চাপ, খরচের ঊর্ধ্বগতি এবং বিমানের টিকিট সংক্রান্ত অনিশ্চয়তার কারণে অনেকেই নিবন্ধনে আগ্রহ হারিয়েছেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, খরচ বৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেকে ভাবছেন, কয়েক বছর পর পরিস্থিতি অনুকূলে এলে হজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()