• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ভিসা জটে তানজিন তিশা বাদ, তবে বড় পর্দায় শাকিব খানের সঙ্গে

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কলকাতায় ‘ভালোবাসা’ পেলেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি গুঞ্জন রটে ভারতীয় সিনেমায় পা রাখছেন তানজিন তিশা। নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’। এই সিনেমায় তানজিন তিশার বিপরীতে থাকার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান যোশি। ছবির পরিচালক এম এন রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও যুক্ত থাকার কথা ছিল। কিন্তু সবকিছু বদলে গেল হঠাৎই। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের একজন সদস্য জানালেন, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। আর সে কারণেই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।

ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও আলোচনায় ছিলেন। চুক্তি হলেও মুখ খুলছিলেন না তিশা। সিনেমার ঘোষণা আসার পরও তানজিন তিশা ছিলেন একেবারে চুপচাপ। আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি।

একবার প্রশ্নের মুখে পড়লে শুধু বলেছিলেন, ‘আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। কতটা সত্য, কতটা নয়, জানি না। এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসব।’ সেই ‘সারপ্রাইজ’ এখন বাস্তব। ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন তিশার ভক্তদের জন্য রয়েছে বড়সড় চমক। তিনি আসছেন দেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। সিনেমার নাম ‘সোলজার’, আর এই ছবিতেই তিশা প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন।

পরিকল্পনা অনুযায়ী, এই বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘সোলজার’। ভারতীয় সিনেমায় না থাকলেও, দেশের সবচেয়ে বড় তারকার সঙ্গে জুটি বেঁধে তানজিন তিশা এখন আরও বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()