• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রুপি জালিয়াতি মামলায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শিল্পা শেঠিকে

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

দুই মাস আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলাটি চলছে তদন্তও। এর পরিপ্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।

ইকোনমিক অফেন্সেস উইং সংবাদমাধ্যমটিকে জানায়, শিল্পা শেঠিকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলায় শিল্পা শেঠি বা তার স্বামী রাজ কুন্দ্রার সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত কিছু এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বক্তব্য নেওয়া হয়েছে।সেপ্টেম্বরে অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল। আগস্টে ওই দম্পতি নামে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি।

রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ সেই অর্থ আত্মসাৎ করেছেন এই যুগল। এ মামলার বিষয়ে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে ইকোনমিক অফেন্সেস উইং। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে। তাদের মধ্যে রয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া। এ ছাড়াও কিছু লেনদেনের সূত্র পাওয়া গেছে বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()