মুহাম্মদ রাজ (নওমুসলিম):
আজকের বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ চোখ মেলে অপেক্ষা করছে সেই নেতৃত্বের জন্য, যিনি এসে আবারো আশার প্রদীপ জ্বালাবেন। আপনি যদি এখনই দেশে ফিরে এসে নিজের হাতে দলকে সংস্কার না করেন তাহলে আগামী জাতীয় নির্বাচন যদি সত্যিই অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, তখন বুঝতে পারবেন জনতার প্রকৃত শক্তি কাকে বলে।
আজও বিএনপির ভেতরে কিছু প্রবীণ নেতারা আছেন, যারা কি বলছেন, কি করছেন তা নিজেরাই জানেন না। অথচ এখানে আবিদ, হামিমের মতো অসাধারণ মেধাবী তরুণ ভাইয়েরা আছেন যাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে দলকে নতুন দিশায় এগিয়ে নেওয়া সম্ভব।
দূর থেকে যতই অনুপ্রেরণাদায়ক বক্তব্য দিন, কিংবা যতই আমরা অনলাইনে ভিডিও দেখি দিন শেষে কোনো বাস্তব পরিবর্তন আসে না। আপনাকে ছাড়া দলকে সঠিক পথে আনা কোনোভাবেই সম্ভব নয়।
আমরা জানি, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ত্যাগ ও আদর্শের প্রকৃত উত্তরসূরি। আপনার বাবার মতোই আপনিই হয়ে উঠতে পারেন জনতার বুকের ভরসা, নিপীড়িত মানুষের শেষ আশ্রয়।আপনার নেতৃত্বে, আপনার ভালোবাসায় বিএনপিকে আবারো মানুষের কণ্ঠস্বর হিসেবে দাঁড় করাতে চায় এদেশের মানুষ।
আপনি আসুন দেশের প্রতিটি মানুষ বুক ভরে আপনার প্রতীক্ষায় আছে।
✍️ নওমুসলিম মুহাম্মদ রাজ