• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের: দৈনিক বাংলাদেশ যুগান্তর 

জুলিয়া জাহান / ১৫১ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জুলিয়া জাহান:

সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফিরতি রাউন্ডও জয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার (২৭ আগস্ট) ভুটানের থিম্পুতে বাংলাদেশের মেয়েরা ৪-১ গোলে হারিয়েছে নেপালকে। হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য গোলটি থুইনু মারমার।

প্রথম লেগের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল ৩-০ গোলে। ফিরতি ম্যাচের এই জয় বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকিয়ে রাখলো। সন্ধ্যায় ভারত খেলবে ভুটানের বিপক্ষে। তার আগে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে ভারতের সমান্তরালে রয়েছে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়েছিল। তিনটি গোলই হয়েছে শেষ ৮ মিনিটে। ৩৮ মিনিটে থুইনু মারমার গোলে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। ইনজুরি সময় নেপাল একটি গোল করে ব্যবধান ২-১ করে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দুই গোলই করেন প্রীতি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও ৮৬ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি। শেষ দিকে প্রীতিকে বসিয়ে বিশ্রাম দেন বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান লিটু।

বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে ২৯ আগস্ট এবং শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ৩১ আগস্ট। পরের ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশ শিরোপা লড়াইয়ে নামবে ভারতের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()