• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কথা ক্লিয়ার–সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

মোহাম্মাদ হারুনুর রশিদ / ১১৫ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মোহাম্মাদ হারুনুর রশিদ:

সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজারো ছাত্র-জনতার হত্যার বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, নির্যাতন ও বিরোধী মত দমনের এক দুঃসময়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না।’

তিনি আবরার ফাহাদের হত্যার উদাহরণ দিয়ে বলেন, ‘শত শত বিরোধী দলের কর্মীকে হত্যা করা হয়েছে। আমিও সাত বছরের বেশি সময় বিনা অপরাধে কারাভোগ করেছি।’

৩৬ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই স্বাধীনতা অর্থবহ করতে হলে স্বৈরাচারী শাসন কাঠামোর পরিবর্তন জরুরি। তবে সতর্ক থাকতে হবে যেন এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিবাদের হাতে দেশ না পড়ে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও ষড়যন্ত্র থেমে নেই। বিমান দুর্ঘটনার দিনে দেশ শোক পালন করছিল, তখনই ছাত্র আন্দোলনের নামে হাসিনার লোকজন সচিবালয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।’

মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন, ‘ফের যদি স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলের রাজনীতি ফিরে আসে, তবে গণতন্ত্র বিপন্ন হবে। তাই রাষ্ট্র কাঠামো সংস্কার করেই নির্বাচন দিতে হবে, তা না হলে ১৮ কোটি জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()