• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

‘স্যার, একটু দেখা করতে পারি’, ট্রাম্পকে বলেছিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: / ২৮ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
‘স্যার, একটু দেখা করতে পারি’, ট্রাম্পকে বলেছিলেন মোদি

পারস্পরিক শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপারে কথা বলতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। ওই আলাপের প্রসঙ্গ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, উত্তেজনার মধ্যেও তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, রাশিয়ার কাছে তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছিল। প্রধানমন্ত্রী মোদি দেখা করতে এসেছিলেন। বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি’। ট্রাম্প বলেন, তিনি সেদিন ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়েছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে হাউস রিপাবলিকান পার্টির (জিওপি) সদস্যদের রিট্রিটে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি নরেন্দ্র মোদি প্রসঙ্গে কথা বলেন। ওই মুহূর্তের একটি ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দিয়েছে। এগুলো কেনার জন্য নয়াদিল্লিকে পাঁচ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারত মোট ২৮টি অ্যাপাচি হেলিকপ্টারই অর্ডার করেছিল। গত বছরের ডিসেম্বরের মধ্যে সবগুলো সরবরাহ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আফগানিস্তানের-হিন্দু-কুশ/

নয়াদিল্লির সঙ্গে শুল্ক সংক্রান্ত টানাপোড়েন ও রাশিয়ার কাছে থেকে তেল কেনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ওনার (নরেন্দ্র মোদি) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তিনি খুব একটা খুশি নন, কারণ এখন তারা অনেক বেশি ট্যারিফ দিচ্ছে।’ ট্রাম্প দাবি করেন, ভারত বর্তমানে রাশিয়ার কাছে থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কাছে থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ২০২২ সাল থেকে ছাড়মূল্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বাড়ায় ভারত। তারা মস্কোর জ্বালানির অন্যতম বড় ক্রেতা। বর্তমানে যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ আনুমানিক ২১২ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()