• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সৌদি বাদশাহ ও যুবরাজ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: / ২২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
সৌদি বাদশাহ ও যুবরাজ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় খালেদা জিয়াকে চিরশান্তি দান, তাঁর পাপ ক্ষমা করা ও তাঁকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সৌদি বাদশাহ শোক বার্তায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরনের শোক বার্তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। এর একদিন পর বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()