• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সৌদি আরবে ৪ মাত্রার ভূমিকম্প

স্টাফ রিপোর্টার: / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
সৌদি আরবে ৪ মাত্রার ভূমিকম্প

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার(১৭ ডিসেম্বর) রাত ১টা ১১ মিনিটে এই ভূকম্পন সংঘটিত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা। এ ছাড়া মাটি থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি ছিল বলে সংস্থাটি নিশ্চিত করেছে। খবর সৌদি গ্যাজেটের।

ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল খলিল জানান ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কম্পনটির মাত্রা কম থাকায় কোনো ঘরবাড়ি বা স্থাপনার ক্ষতি করতে পারেনি বলে জানা গেছে। ইরানের জাগরোস পর্বতমালায় টেকনোটিক প্লেটের চাপের কারণে এই কম্পন সৃষ্টি হয়েছে। এই চাপের ফলে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের মাটির নিচে থাকা ফল্টগুলো সক্রিয় হতে পারে। এর ফলে ওই অঞ্চলে মাঝে মাঝে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

ভূমিকম্পের পাশাপাশি ওই অঞ্চলে বর্তমানে আবহাওয়াও বেশ খারাপ যাচ্ছে। প্রদেশটিতে আগে থেকেই বৈরী আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য বুধবার পর্যন্ত টানা তিন দিন সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে সরাসরি ক্লাসে না গিয়ে বিকল্প উপায়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()